নতুন

[getBreaking results="4" label="recent"]

শিশু-কিশোর সাহিত্য পত্রিকা ‘কোথা পাবে পাখা সে’

শিশু-কিশোর সাহিত্য পত্রিকা ‘কোথা পাবে পাখা সে’

শিশুমুখী পত্রিকা ‘কোথা পাবে পাখা সে’। প্রকাশিত হয়েছে রংপুর থেকে। মণীষীদের শিশুবেলা, নিজের শিশুবেলা, দেশের শিশু, বিদেশের শিশু এমন নানা কিসিমের শিশু-কেন্দ্রিক আলোচনা রয়েছে এই পত্রিকাটিতে। এমনকি শিশুদের উপযোগী বই ও সিনেমা আলোচনাও রয়েছে। প্রচ্ছদেও রয়েছে বড় আঁকিয়ে ভিনসেন্ট ভ্যান গঘের 'পোর্ট্রেট অব কামিল রোলিন' ছবিটি। 

শিশুদের পাঠ উপযোগী, শিশুদের জন্য, শিশুকেন্দ্রিক এমন একটি পত্রিকা প্রকাশ করার জন্য সম্পাদকদ্বয় সাজেদুল ইসলাম, সাম্য রাইয়ান ধন্যবাদার্হ হয়েছেন। ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত পত্রিকাটি নিয়মিতভাবে প্রকাশ করা হবে বলে সম্পাদকদ্বয় ঘোষণা দিয়েছেন। শিশুদের চিনতে এমন একটি পত্রিকা নিয়মিত প্রকাশ হওয়া বড় প্রয়োজন। 

পত্রিকাটির প্রিন্ট কোয়ালিটি, পৃষ্ঠা সাজানো ও বাঁধাই বেশ ভাল ও শক্তপোক্ত হয়েছে। ফলে ১০০ টাকা মূল্য খুব বেশি মনে হয় না।

0/Post a Comment/Comments

প্রাসঙ্গিক মতামত করুন। অবাঞ্চিত মন্তব্যের যাবতীয় দায় মন্তব্যকারীর। অন্য কেউ নয়।

নবীনতর পূর্বতন