নতুন

[getBreaking results="4" label="recent"]

নুসরাত জাহানের আলোচনায় হারুকি মুরাকামির "নরওয়েজিয়ান উড"

"নরওয়েজিয়ান উড"- হারুকি মুরাকামি
 

আলোচক: নুসরাত জাহান


কর্পোরেট জীবন। গত কয়েকদিন ধরে রাস্তায়, অটোতে, টিউশনের ফাঁকে, টিফিনে, কখনও শুয়ে-বসে কিংবা ঘুমানোর আগে একটু একটু করে অবশেষে মোবাইল স্ক্রিনে শেষ হলো ৩৩৪পৃষ্টার বইটি। যদিও এটাই প্রথমবার নয়, তবে দীর্ঘদিন পর মোবাইল স্ক্রিনে আবারও এতবড় বই শেষ করা হলো।


একালের পৃথিবীখ্যাত জাপানি লেখক হারুকি মুরাকামি'র বিখ্যাত একটি বই এটি। প্রেম-বিরহ-যৌনতা-একাকিত্ব, নস্টালজিয়া আর অদ্ভুত বিষন্নতার সংমিশ্রণে পরতে পরতে লুকিয়ে আছে ভিন্ন এক জীবনবোধ। কিছুকিছু জায়গায় যৌনতার বর্ণতা অতিরিক্ত মনে হয়েছে। যদিও এটা সংস্কৃতি অনুযায়ী ভেরি করে।


ব্যক্তিগত পাঠপ্রতিক্রিয়া মিশ্র। 


শহরগুলো আর পাহাড়-প্রকৃতির বর্ণনা ছিলো জীবন্ত। পাহাড় আর জঙ্গলের ওপারে নাওকোর সেই মানসিক হাসপাতালে একবার ঘুরে আসতে ভীষণ ইচ্ছে করছিলো। তবে জাপানের তৎকালীন ছাত্র আন্দোলনকে আরেকটু ফোকাস করা যেত। 


কৌশিক জামানের অনুবাদটা পড়তে বেশ ভালোই লেগেছে।

0/Post a Comment/Comments

প্রাসঙ্গিক মতামত করুন। অবাঞ্চিত মন্তব্যের যাবতীয় দায় মন্তব্যকারীর। অন্য কেউ নয়।

নবীনতর পূর্বতন