জীবন বদলে দেয়ার জাপানী পদ্ধতির বই সারাহ হার্ভে লিখিত 'কাইজেন'। একটু একটু এগিয়ে গিয়ে কীভাবে সফলতার শৃঙ্গ স্পর্শ করা যায়। সে বিষয়ে বুদ্ধিদীপ্ত পরামর্শ দেয় কাইজেন।
জাপানী জীবনযাত্রায় অন্যতম সঙ্গী এই কাইজেন। এটা মূলত এক ধরণের পরামর্শ। জীবনে সামনে এগোতে হলে সচল থাকতে হবে। আর সচল থেকে অগ্রসর হতে হলে নিয়মিত এগিয়ে যেতে হবে। আমরা সাধারণত বিভিন্ন অজুহাতে প্রতিদিনের নানারকম প্রয়োজন এড়িয়ে যাই। কিন্তু 'কাইজেন' মানুষকে অলসতা করতে দেয় না। বরং প্রতিদিন অল্প করে হলেও একটু একটু করে পরিবর্তন যে আসে সেই উপদেশ দেয়। কাইজেন তত্ত্ব অনুযায়ী প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলা উচিত। অল্প একটু চেষ্টাও ভবিষ্যতে বড় ফলাফল এনে দেবে। এই আশাবাদকে ধারণ করে কাইজেন মনে করে মানুষের থেমে যাওয়া উচিত নয়। অল্প একটু পরিবর্তনের প্রতি যে আগ্রহ সেটা যেন বজায় থাকে সেই মানসিকতা আমাদের ধারণ করা উচিত। তাহলেও আমরা লক্ষ্যভেদে সফল হব।
কাইজেন - সারাহ হার্ভে
অনুবাদ: শেহজাদ আমান
প্রকাশকাল: বইমেলা ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন
প্রাসঙ্গিক মতামত করুন। অবাঞ্চিত মন্তব্যের যাবতীয় দায় মন্তব্যকারীর। অন্য কেউ নয়।